প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2026 ইং
মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু

কে,এম,জাকির রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
রৌমারী উপজেলার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা প্রদান, বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়ন মুলক কাজের লক্ষ্যে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম,বহু ভাষাবিদ, শিক্ষানুরাগী প্রয়াত মাওলানা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী'র স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার প্রত্যয়ে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন এবং রিজিয়া রাজ্জাক স্ট্রিট-এর শুভ উদ্বোধন ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিকালে ফিতা কেটে ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আনোয়ারুল ইসলাম আঙ্গুর, প্রধান অতিথি ছিলেন রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন এর সভাপতি এম এ রকিব রেজা,তিনি ফিতা কেটে রিজিয়া রাজ্জাক স্ট্রিট এর রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করনে শুভ উদ্বোধন এবংএরপর বিকেল সাড়ে ৫টায় ফাউন্ডেশনের নিজস্ব ৫৪ শতক জমির ওপর রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশন-এর নির্মিতব্য স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আমেরিকা প্রবাসী এম. এ. রকিব রেজা মন্ডলপাড়া হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নকল্পে ফাউন্ডেশনের নিজস্ব ফান্ড থেকে এক লক্ষ টাকা নগদ অনুদান প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মূল অনুপ্রেরণা আমাদের প্রয়াত মা-বাবা। তাঁদের জীবন, আদর্শ, মানুষের প্রতি ভালোবাসা এবং সমাজের জন্য তাঁদের অবদানের স্মৃতিকে ধারণ করেই এই ফাউন্ডেশনের পথচলা। আমরা বিশ্বাস করি, মানুষের কল্যাণে করা প্রতিটি ভালো কাজই তাঁদের স্মৃতির প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি হয়ে থাকবে।এর কার্যক্রমকে এগিয়ে নিতে রৌমারীর সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও আন্তরিক সমর্থন আমরা প্রত্যাশা করেন। অনুষ্ঠানের শেষপর্বে প্রয়াত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল ও মা রিজিয়া'র আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন রৌমারী কেরামতিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আনোয়ারুল ইসলাম। দোয়ায় তাঁদের রুহের মাগফিরাত এবং ফাউন্ডেশনের সফল ও কল্যাণময় অগ্রযাত্রার জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহ মোঃ আব্দুল মোমেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব হোসেন, সমাজসেবক ডাক্তার মমিনুল ইসলাম মুলু,শৌলমারী এম আর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শহীদুল ইসলাম লীচু, সমাজসেবক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহ আরো উপস্থিত ছিলেন রৌমারী মুক্তাঞ্চল প্রেসক্লাবের সেক্রেটারী খন্দকার মোহাম্মদ জাকির, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সহ আরো অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষাবিদ, প্রফেসর মো: রোজাইন ,বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পি আর এল)মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪